Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা আবেদনে প্রতারণার ঝুঁকি নিয়ে সতর্ক করল কানাডা হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 10, 2026
ভিসা আবেদনে প্রতারণার ঝুঁকি নিয়ে সতর্ক করল কানাডা হাইকমিশন

ছবি: সংগৃহীত

কানাডার ভিসা আবেদনকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কেবলমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশন।


মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ‘গুরুত্বপূর্ণ’ বার্তায় হাইকমিশন জানায়, কানাডার অভিবাসন কর্মসূচি ও সেবাসংক্রান্ত তথ্য এবং অনলাইন আবেদন করার একমাত্র সরকারি উৎস হলো ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)-এর ওয়েবসাইট।


বার্তায় বলা হয়, “IRCC ওয়েবসাইটের মাধ্যমে নিরাপদে অনলাইনে আপনার কানাডিয়ান ভিসার জন্য আবেদন করুন—যা কানাডার অভিবাসন কর্মসূচি এবং পরিষেবা সম্পর্কে তথ্যের একমাত্র সরকারী উৎস।”


হাইকমিশন সতর্ক করে দিয়ে বলেছে, অননুমোদিত তৃতীয় পক্ষ বা এজেন্টদের সেবা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ তারা প্রতারণা করতে পারে অথবা ভুল তথ্য দিতে পারে।


এতে আরও বলা হয়, কীভাবে অভিবাসন–সংক্রান্ত প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় এবং কেউ প্রতারণার শিকার হলে কী করতে হবে—এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা কানাডা সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

https://www.canada.ca/.../imm.../services/protect-fraud.html




Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News