Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরও ১৫টি ট্যাংকারের ক্রয়াদেশ পেল বোয়িং

Tanzim Anwar | Published: Wednesday, November 25, 2026
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরও ১৫টি ট্যাংকারের ক্রয়াদেশ পেল বোয়িং

ছবি- বোয়িং

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কাছ থেকে আরও ১৫টি কেসি-৪৬এ পেগাসাস উড়োজাহাজ তৈরির ক্রয়াদেশ পেয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এসব উড়োজাহাজ আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোয়িং।


নতুন ক্রয়াদেশের ফলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য এ ধরনের মোট ২০৩টি উড়োজাহাজের ক্রয়াদেশ হয়েছে অথবা সেগুলো ব্যবহারে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বোয়িংয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে ১১৬টি, জাপানের বিমান বাহিনীকে ৬টি এবং ইসরায়েলি বিমানবাহিনীকে ২টি কেসি-৪৬এ উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে।


বোয়িংয়ের কেসি-৪৬ কর্মসূচির ভাইস প্রেসিডেন্ট জেক কুয়াসনিক বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী তাদের প্রতিষ্ঠানের ওপর যে আস্থা রেখেছে, তার জন্য তারা কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সামরিক অভিযানে এই উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামরিক বাহিনীকে সহায়তা করতে প্রতিশ্রুতি অনুযায়ী উড়োজাহাজ সরবরাহে তারা কাজ করছেন।


বোয়িং জানিয়েছে, ২০১৯ সালে প্রথম উড়োজাহাজ সরবরাহের পর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কেসি-৪৬এ বহর ১ লাখ ৮০ হাজার ঘণ্টার বেশি উড্ডয়ন করেছে। প্রশিক্ষণ, সামরিক অভিযান এবং বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েনের কাজে এসব উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।


বিভিন্ন ধরনের মিশনের জন্য দ্রুত উড়োজাহাজটির সরঞ্জাম ও ব্যবস্থা পরিবর্তন করা যায়। সামরিক কাজের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায়ও এটি ব্যবহার করা সম্ভব। ডেন্টন হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় ত্রাণসামগ্রী পরিবহনেও উড়োজাহাজটি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বোয়িং। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও জাপানের বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ এবং ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমানঘাঁটি থেকে জাপানে দূরপাল্লার উড্ডয়নেও কেসি-৪৬এ ব্যবহার করা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উড়োজাহাজটির ভূমিকার উদাহরণ হিসেবে এসব কার্যক্রমের কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News