Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার ফ্লাইট পুনরায় চালু

৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার ফ্লাইট পুনরায় চালু

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বেসরকারি এয়ারলাইন্টি সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে।


এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার মধ্যে প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।


ইউএস-বাংলা জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের বিমান যোগাযোগের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে দ্রুত যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছে এয়ারলাইন্টি।


১৬ জুলাই ২০২৬ থেকে ঢাকা-যশোর রুটের ফ্লাইট স্থগিত করার ইউএস-বাংলার আগের সিদ্ধান্তের পর যশোর বিমানবন্দর কার্যত অলস হয়ে পড়ার ঝুঁকি নিয়ে এভিয়েশন এক্সপ্রেসে প্রতিবেদন প্রকাশের পর এ ঘোষণা এলো।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News