Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আইটিএ এয়ারওয়েজের নিয়ন্ত্রণ নিচ্ছে লুফথানসা গ্রুপ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, May 13, 2026
আইটিএ এয়ারওয়েজের নিয়ন্ত্রণ নিচ্ছে লুফথানসা গ্রুপ

ছবি: সংগৃহীত


জার্মান বিমান সংস্থা লুফথানসা গ্রুপ আগামী জুন ২০২৬-এ ইতালির জাতীয় বিমান সংস্থা আইটিএ এয়ারওয়েজে অতিরিক্ত ৪৯% শেয়ার কিনে নেবে। এর ফলে বর্তমান ৪১% থেকে তাদের মালিকানা বেড়ে দাঁড়াবে ৯০%-এ। এই লেনদেনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।


ইতালির অর্থ মন্ত্রণালয় ১০% শেয়ার ধরে রাখবে, তবে ২০২৮ সালে সম্পূর্ণ বিক্রির বিকল্পও উন্মুক্ত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে এই চুক্তি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।


লুফথানসার সিইও কার্স্টেন স্পোর এই একীভূতকরণকে ইতিহাসের দ্রুততম অধিগ্রহণ বলে অভিহিত করেছেন।


আইটিএ এয়ারওয়েজ পূর্ববর্তী অ্যালিটালিয়া বিমান সংস্থার পতনের পর গঠিত হয়। আর্থিক অনিশ্চয়তার মুখে লুফথানসা বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসে।


এই অধিগ্রহণের ফলে আইটিএ এয়ারওয়েজ লুফথানসা গ্রুপের পঞ্চম হাব এয়ারলাইন হিসেবে রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত হবে। ফ্রাংকফুর্ট ও মিউনিখের সাথে সংযোগ বাড়বে, স্টার অ্যালায়েন্সের সদস্যপদ, লাউঞ্জ সুবিধা এবং ট্রান্সআটলান্টিক যৌথ উদ্যোগেও সম্প্রসারণ ঘটবে।


একইসাথে আইটিএ-র বিমান রক্ষণাবেক্ষণ লুফথানসার অধীনে আসবে, যা পরিচালন ব্যয় কমাবে এবং দক্ষতা বাড়াবে। ভূমধ্যসাগর ও আফ্রিকার বাজারেও লুফথানসার শক্তিশালী অবস্থান নিশ্চিত হবে।


সূত্র: ডিজেএস এভিয়েশন

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News