Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চেন্নাই-আবুধাবি ফ্লাইটে আগুনের খবর নাকচ করল ইতিহাদ এয়ারওয়েজ

চেন্নাই থেকে আবুধাবিগামী বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে গেটে ফিরে আসে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি সেবা চালু

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, May 13, 2026
চেন্নাই-আবুধাবি ফ্লাইটে আগুনের খবর নাকচ করল ইতিহাদ এয়ারওয়েজ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। এসব খবরগুলোতে দাবি করা হয়েছিল যে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতিকালে বিমানটিতে আগুন লেগেছিল।


প্রতিবেদনে বলা হয়েছিল, জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


গালফ নিউজকে, বিমান সংস্থার কর্মকর্তারা জানান, বিমানটি একটি প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা শুরুর আগেই গেটে ফিরে আসে এবং জোর দিয়ে বলেন যে বিমানে কোনো আগুন লাগেনি।


বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়, "কিছু গণমাধ্যমের প্রতিবেদনের বিপরীতে, বিমানে কোনো আগুন লাগেনি। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি স্ট্যান্ডে ফিরে আসে।"


বিলম্বের কারণ

ইতিহাদ জানায়, চেন্নাই থেকে আবুধাবিগামী ফ্লাইট EY343 বিমানটি গেটে ফিরে আসার পর এবং যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বিলম্বিত হয়।


বিমান সংস্থা আরও বলে, "চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের (MAA) নিরাপত্তা বিধি অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি সেবা সক্রিয় করা হয়েছিল।"


সংস্থাটি জানায়, ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে ছেড়ে যাওয়ার কথা ছিল। বিবৃতিতে বলা হয়, "এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং আমাদের দল যাত্রীদের পরবর্তী যাত্রায় সহায়তা করছে।"


ইতিহাদ বলে, "আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য ইতিহাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"


সূত্র: গালফ নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News