Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজি, হজের মূল পর্ব শুরু

আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজি, হজের মূল পর্ব শুরু

ছবি: সংগৃহীত


পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনে মঙ্গলবার সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে দোয়া ও ইবাদতে অংশ নিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্বে অংশ নিতে হাজির হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা।


মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে ১৬ লাখেরও বেশি হাজি সমবেত হয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই সাদা ইহরাম পরিহিত হাজারো মুসল্লিরা আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেন। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটাবেন। 


মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ভাষণ আরাফাতের জাবালে রহমতে প্রদান করেছিলেন।


সংঘাত পরিস্থিতির কারণে এ বছর ইরান থেকে হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে প্রত্যাশিত ৮৬ হাজারের পরিবর্তে প্রায় ৩০ হাজার ইরানি হজে অংশ নিয়েছেন।


তবে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের তুলনায় এ বছর বিদেশ থেকে আগত হজযাত্রীর সংখ্যা বেড়েছে।


চলতি বছর মক্কায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোয় সৌদি কর্তৃপক্ষ হাজিদের পর্যাপ্ত পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।


এদিকে মঙ্গলবার সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং রাতযাপন করবেন। পরদিন শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতিও সেখানে নেওয়া হবে। 


ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ- সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। 


সৌদি রাজপরিবারের জন্যও হজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব বহন করে আসছে। দেশটির বাদশাহ মক্কা ও মদিনার ‘দুই পবিত্র মসজিদের খাদেম’ উপাধি ধারণ করেন। 


সূত্র: এএফপি/এসপিএ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News