Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শেনজেন ভিসা: ভুল দূতাবাসে আবেদন করলে প্রত্যাখ্যান

শেনজেন ভিসা: ভুল দূতাবাসে আবেদন করলে প্রত্যাখ্যান

-কোলাজ ছবি


ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস যৌথভাবে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ভ্রমণের প্রধান গন্তব্য দেশের দূতাবাসেই কেবল ভিসার আবেদন করতে হবে। ভুল দূতাবাসে আবেদন করলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে।


সোমবার শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, "অনুগ্রহ করে আপনার ভ্রমণের প্রধান গন্তব্যের দূতাবাসে আবেদন করুন। ভুল দূতাবাসে আবেদন করলে আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হবে।"


উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে একক ভিসায় অবাধ যাতায়াতের সুবিধা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News