Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, May 27, 2026
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

ছবি: সংগৃহীত


তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নি এভারেস্ট জয় করেছেন।  বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর চূড়া স্পর্শ করেন তিনি।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব অভিযান ব্যবস্থাপনা সংস্থা  8K Expedition- এর বরাত দিয়ে নিম্মির এভারেস্ট জয়ের খবর নিশ্চিত করেছে।


নিম্নি চলতি বছরের ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এই অভিযানের মূল পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর হিসেবে সহযোগিতা করেছে পূবালী ব্যাংক পিএলসি।


জানা গেছে, চূড়ায় আরোহণের লক্ষ্যে গত ২৫ মে নিম্নি ক্যাম্প-২ (৬,৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং ক্যাম্প-৩ (৭,২০০ মিটার) অতিক্রম করে ২৬ মে রাতে ক্যাম্প-৪ -এ পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশে তার অভিযানের সবচেয়ে কঠিন অংশ শুরু করেন।


সারারাত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে আজ ভোরে তিনি এভারেস্টের শীর্ষে পৌঁছাতে সক্ষম হন। এই গৌরবময় মুহূর্তে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন এবং তার সাথে গাইড হিসেবে দুজন শেরপা ছিলেন ।


উল্লেখ্য, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীনও একই গৌরব অর্জন করেন। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News