Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে সোমবার (২৫ মে) স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে , লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়। ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলি থেকে ৬২ জন এবং বেনগাজি থেকে ১০৮ জন রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে দেশটিতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও মানবেতর পরিস্থিতিতে অবস্থান করছিলেন।


ফেরত আসা নাগরিকদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছে দূতাবাস। এছাড়া, গত ২০ এপ্রিল দূতাবাসের প্রচেষ্টায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিও এ দলে অন্তর্ভুক্ত রয়েছেন।


দেশে ফেরার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ গত ২৩ মে দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।


দূতাবাসের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে দেশে ফিরে মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


দূতাবাস আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৩১ মে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের কার্যক্রম চলমান রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News