Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আসন্ন আইকাও অডিট ও বিমানবন্দর নিরাপত্তা জোরদারে বেবিচকের দুদিনব্যাপী কর্মশালা

আসন্ন আইকাও অডিট ও বিমানবন্দর নিরাপত্তা জোরদারে বেবিচকের দুদিনব্যাপী কর্মশালা

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ দুই দিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করেছে।

 

৩ ও ৪ মে অনুষ্ঠিত এ কর্মশালার মূল বিষয় ছিল বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচি (এএসপি) এবং আইকাও-এর সর্বজনীন নিরাপত্তা নিরীক্ষা কর্মসূচি - ধারাবাহিক পর্যবেক্ষণ পদ্ধতি (ICAO USAP-CMA) প্রস্তুতি।

 

সোমবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৮টি বিমানবন্দরের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (এনসিএএসপি) অনুযায়ী, দেশের প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত ‘এএসপি’ প্রণয়ন এবং তা বেবিচক কর্তৃক অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

 

কর্মশালায় বেবিচক-এর প্রণীত ‘মডেল এএসপি চেকলিস্ট’-এর বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুসরণে বিমানবন্দরসমূহের নিরাপত্তা কার্যক্রমকে আরও সুসংহত করা এবং এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চীফ এভসেক ইন্সপেক্টর) এবং আইকাও অডিটর ও সার্টিফাইড ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

 

এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি, সহকারী পরিচালক (এভসেক পলিসি) আব্দুল্লাহ আল-মাহমুদ, সহকারী পরিচালক (এভসেক ট্রেনিং) শারমিন খানম এবং নিরাপত্তা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, ‘এএসপি’ প্রণয়ন ও নিয়মিত হালনাগাদের মাধ্যমে বিমানবন্দরের অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ, জাতীয় বিধি অনুসরণ এবং আসন্ন আইকাও অডিটে সম্মতি অর্জন সহজতর হবে।

 

আয়োজকরা জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুরক্ষিত আকাশপথ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা বিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের সর্বশেষ অডিটের পর আইকাও-এর প্রয়োজনীয়তা ও কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে আসন্ন এই অডিট বাংলাদেশের এভিয়েশন সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, এর আগে গত ৫, ৬ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে বেবিচকের এভসেক বিভাগ বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধির অংশগ্রহণে “Supplementary Station Procedure (SSP)” প্রস্তুতি বিষয়ক তিনটি কর্মশালা আয়োজন করে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News