Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল বহালে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল বহালে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল (VoA) সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি (Ms Listyowati)।


রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি।


সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকারের গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে তুলে ধরেন।


প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (National Hotel and Tourism Training Institute - NHTTI) আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশে মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড ওভারহল (Maintenance, Repair and Overhaul - MRO) ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে।


সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে NHTTI-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News