'বার্থ ট্যুরিজম' অনুমোদিত নয়: ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণ অনুমোদিত নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়। পোস্টে লেখা হয়, "যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় 'বার্থ ট্যুরিজম' অনুমোদিত নয়।"
দূতাবাস জানায়, সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে, মূলত সেখানে সন্তান জন্ম দিতে ভিসা ব্যবহার করে দেশটিতে ভ্রমণ করাকে 'বার্থ ট্যুরিজম' বলা হয়। পোস্টের সঙ্গে নবজাতকের পায়ের ছাপের একটি ছবিও দেওয়া হয়েছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.