Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বায়োমেট্রিক্স নিয়ে সতর্ক করল অস্ট্রেলিয়ান হাইকমিশন

বায়োমেট্রিক্স  নিয়ে সতর্ক করল অস্ট্রেলিয়ান হাইকমিশন

ছবি: সংগৃহীত


বাংলাদেশে ভিসাপ্রত্যাশীদের বায়োমেট্রিক্স প্রক্রিয়া নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সম্ভাব্য প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন। মঙ্গলবার মিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।


হাইকমিশন জানিয়েছে, বায়োমেট্রিক্স চিঠি পাওয়ার অর্থ এই নয় যে ভিসা অনুমোদিত হয়ে গেছে। অতিরিক্ত অর্থ দিলে বায়োমেট্রিক্স প্রক্রিয়া দ্রুত হয় না এবং বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্টে ভিসার কোনো সিদ্ধান্তও জানানো হয় না।


মিশন আরও সতর্ক করে যে, বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্টে কখনোই মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়, কারণ এটি ভিসা আবেদনে গুরুতর প্রভাব ফেলতে পারে।


পোস্টে বলা হয়, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ভিসা আবেদন প্রক্রিয়ার একটি ধাপ মাত্র — এটি ভিসা প্রাপ্তির কোনো নিশ্চয়তা দেয় না।


প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে আবেদনকারীদের অস্ট্রেলিয়ান হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট bangladesh.embassy.gov.au/daca/scam-safe.html ভিজিটের পরামর্শ দেওয়া হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News