Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা যাচাই এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যে আজ বুধবার বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত থেকে এই মহড়ার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। সদরদপ্তরে অনুষ্ঠিত মহড়ায় চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল এবং বিমানবন্দরের কার্গো এলাকায় অনুষ্ঠিত মহড়ায় চিফ কো-অর্ডিনেটর ছিলেন সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম।


মহড়ায় একটি কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করে জরুরি মুহূর্তে দ্রুত সাড়া প্রদান, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে অনুশীলন করা হয়। বিশেষ করে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয়, নিরাপদ স্থান ত্যাগ এবং পারস্পরিক যোগাযোগ সক্ষমতা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


মহড়া পর্যবেক্ষণকালে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দর ও এভিয়েশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষিত জনবল ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের বাস্তবমুখী মহড়ার মাধ্যমে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য ঘাটতি চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। মহড়ায় প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।


উল্লেখ্য, এই কার্যক্রমটি ছিল একটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও প্রশিক্ষণমূলক মহড়া, যার মূল লক্ষ্য ছিল বেবিচকের সার্বিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News