Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেবিচকের উপপরিচালক মো. ওয়াদিদুজ্জামান আর নেই

বেবিচকের উপপরিচালক মো. ওয়াদিদুজ্জামান আর নেই

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের উপপরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো. ওয়াদিদুজ্জামান ইন্তেকাল করেছেন। 


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


শনিবার ভোর সাড়ে চারটায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


জানা গেছে, কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতার পথে থাকাকালীনই তাঁর মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক প্রয়াণে বেবিচক পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। 


একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News