Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডেনভার বিমানবন্দরের রানওয়েতে পথচারীকে ধাক্কা, উড্ডয়ন বাতিল ফ্রন্টিয়ার বিমানের

ডেনভার বিমানবন্দরের রানওয়েতে পথচারীকে ধাক্কা, উড্ডয়ন বাতিল ফ্রন্টিয়ার বিমানের

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স-এর একটি উড়োজাহাজ এক পথচারীকে ধাক্কা দিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনায় বিমানটি উড্ডয়ন বাতিল করতে বাধ্য হয় বলে সিএনএনকে জানিয়েছেন এয়ারলাইন্সটির এক মুখপাত্র।

 

এয়ারলাইন্সটির এক বিবৃতিতে বলা হয়, ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট ৪৩৪৫, একটি এয়ারবাস এ৩২১ উড়োজাহাজ, ২২৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করছিল। স্থানীয় সময় রাত ১০টা ৩৯ মিনিটে ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল।

 

বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় “রানওয়েতে থাকা এক পথচারীকে ধাক্কা দিয়েছে বলে জানা গেছে,” জানায় এয়ারলাইন্সটি। এরপর কেবিনে ধোঁয়া দেখা দিলে পাইলটরা উড্ডয়ন বাতিল করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১৯ মিনিটে ফ্রন্টিয়ার ফ্লাইটটি “এক পথচারীকে আঘাত করার ঘটনা রিপোর্ট করে। এ সময় ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন ধরে গেলেও ডেনভার অগ্নিনির্বাপক বিভাগ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।

 

জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

এদিকে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে শোনা যায়, ফ্রন্টিয়ার ফ্লাইটের এক পাইলট কন্ট্রোলারদের বলেন, বিমানটি “কাউকে আঘাত করেছে। পরে আরেকটি বার্তায় তিনি জানান, “এক ব্যক্তি রানওয়ে পার হচ্ছিল।

 

পাইলট আরও জানান, বিমানে ২৩১ জন আরোহী এবং ২১ হাজার পাউন্ডের বেশি জ্বালানি ছিল।

 

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য থেকে দেখা গেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১১:১৫ মিনিটে বিমানটি উড্ডয়ন বাতিল করার আগে ঘণ্টায় প্রায় ১৪৬ মাইল বেগে গতি বাড়াচ্ছিল।

 

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির ভাষ্য, “বিমানবন্দর ও অন্যান্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা ঘটনাটি তদন্ত করছি এবং আরও তথ্য সংগ্রহ করছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

 

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রানওয়ে ১৭এল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News