Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান খাত উন্নয়নে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

Shafiullah Sumon | Published: Tuesday, March 03, 2026
বিমান খাত উন্নয়নে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিমান খাত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে  আলোচনা করেন আফরোজা খানম (রিতা) এমপি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী । এই আলোচনা হয়  মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ।


 এসময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে  প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি উপস্থিত ছিলেন।


বৈঠকে উভয় পক্ষই ঢাকার সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বের ওপর জোর দেন। বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিমান খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর অনুরোধ করা হয়।


রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ওয়াশিংটনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে যৌথ অগ্রাধিকার বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News