Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানের ককপিটে বসেই খাওয়া যাবে সুস্বাদু খাবার

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 13, 2025
বিমানের ককপিটে বসেই খাওয়া যাবে সুস্বাদু খাবার


ভাবুন তো, আপনি বসে আছেন একেবারে বিমানের ককপিটে, পাশে বিমানবালা খাবার দিচ্ছেন, আর চারপাশে চলছে দারুণ এক থ্রিডি ফ্লাইট শো।

 

শুনতে সিনেমার মতো লাগলেও, এটা সত্যি হতে যাচ্ছে আগামী বছর। এটিই প্রথম বিমান রেস্তোরাঁ হিসেবে চালু হতে যাচ্ছে।


এখানে থাকবে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর চাইনিজ খাবারের আয়োজন। পরিবেশন করবেন এয়ার হোস্টেস আর পাইলট সাজে কর্মীরা, যেন সত্যি বিমানে ভ্রমণের অনুভূতি পাওয়া যায়।

 

সবচেয়ে মজার বিষয় হলো ৩ডি ফ্লাইট সিমুলেশন থাকবে, যেখানে বসে বসেই পাওয়া যাবে আকাশে ওড়ার অভিজ্ঞতা।

রেস্তোরাঁটি তৈরি করছে একটি বেসরকারি পর্যটন সংস্থা। সংস্থার প্রধান সীতিশ সিনহা বলেন, “সবাই এই রেস্তোরাঁ নিয়ে খুবই আগ্রহী। ভেতরের কাজ প্রায় শেষ, বাইরের কিছু কাজ বাকি আছে বিদ্যুৎ বিভাগের জন্য। আশা করছি ২০২৬ সালের মধ্যেই সবাই বিমানে বসে খাওয়ার মজাটা নিতে পারবেন।”

 

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের পুরুলিয়া জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, ৩২ নম্বর জাতীয় সড়কের বেলকুড়ি টোল প্লাজার কাছে অবস্থিত এই রেস্তোরাঁ। বাংলাদেশি পর্যটকদের জন্যও এটি হতে যাচ্ছে এক নতুন এবং আকর্ষণীয় ভ্রমণের গন্তব্য।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News