Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চালু হচ্ছে দেশের ৮ বিমানবন্দর, সর্বোচ্চ অগ্রাধিকারে বগুড়া

চালু হচ্ছে দেশের ৮ বিমানবন্দর, সর্বোচ্চ অগ্রাধিকারে বগুড়া

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত । ছবি- সংগৃহীত

বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণই সরকারের বিমান অবকাঠামো উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দেশের বিমান যোগাযোগ আধুনিকায়নের অংশ হিসেবে আটটি বিমানবন্দর চালুর লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে বগুড়া বিমানবন্দর প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে একটি বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।


বৃহস্পতিবার ময়মনসিংহে দিনব্যাপী সফরে তিনটি পৃথক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মিল্লাত বলেন, ‘ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।’


সভায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়।


পরে ময়মনসিংহ টাউন হলে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার টেকসই গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি এবং ছাত্রীদের স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা।


মন্ত্রী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের মাঝে পদক বিতরণ করেন।


পরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন অর্থবছরে সম্পন্ন ও চলমান উন্নয়ন প্রকল্পের জন্য চেক বিতরণ করেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।’

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News