Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ই-সিগারেট ও ভেপে ঝুঁকছে চোরাচালান: বিমানবন্দরে জব্দ ৯০টি

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 08, 2026
ই-সিগারেট ও ভেপে ঝুঁকছে চোরাচালান: বিমানবন্দরে জব্দ ৯০টি

-সংগৃহীত


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ও ৭ নভেম্বর পৃথক অভিযানে ৯০টি ই-সিগারেট ও ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম সোনার গয়না জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।


জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


গোপন তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। অভিযানের সময় তাঁরা সুলতানা রাজিয়া নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৮৭-এ ঢাকায় এসেছিলেন।


তল্লাশিতে তাঁর ব্যাগেজ থেকে ৯০টি ই-সিগারেট ও ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়।


সংশ্লিষ্ট নথিপত্র ঘেঁটে দেখা যায়, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম সোনার গয়না দেশে আনার এন্ট্রি রয়েছে। একই বছরে আবারও ১০০ গ্রাম সোনার গয়না আনায় প্রচলিত ব্যাগেজ বিধি অনুযায়ী সোনা জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আলাদা আরেক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৬৪০-এর ব্যাগেজ ক্যারোসেলের পাশে পড়ে থাকা অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।


যাত্রীদের ব্যাগেজ থেকে ই-সিগারেট ও ভেপ উদ্ধারকে চোরাচালানের নতুন একটি ধারা হিসেবে দেখছে সিআইআইডি।


সংস্থাটি জানায়, সরকারের রাজস্ব সুরক্ষা এবং নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান চলবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News