ক্রাউন প্লাজা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, November 12, 2026
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বেঙ্গল মিটের সহযোগিতায় শুরু হয়েছে এক্সক্লুসিভ ‘মিট কার্নিভাল’ । ছবি- এভিয়েশন এক্সপ্রেস
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ আয়োজন ‘মিট কার্নিভাল’, যা পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে এখানে বুফে ডিনারের ব্যবস্থা থাকবে। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদের পাশাপাশি রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সব খাবার।
উৎসবে পরিবেশন করা খাবারের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি স্টাইলে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট। এ ছাড়া মাংসের এই আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডেজার্ট মেনুতে যোগ করা হয়েছে বিফি চকলেট মুস ও বেকন চকলেট বার্ক। উৎসবে মাংস সরবরাহ সহযোগী হিসেবে কাজ করছে বেঙ্গল মিট।
আয়োজনের বিষয়ে আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়া এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়্যার বলেন, “মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথির সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উচ্চমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
এই বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট। তবে অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ড থাকলে শর্ত সাপেক্ষে উপভোগ করা যাবে ‘ডাইন ৪ পে ১’, ‘ডাইন ৩ পে ১’ এবং ‘ডাইন ২ পে ১’ সুবিধা।
যোগাযোগ ও বিস্তারিত:
মোজাইক রেস্তোরাঁয় টেবিল বুক করতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে:
+880 1886 441177
+880 1886 441188
+88 09638-388888