Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাতারে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর আহ্বান

কাতারে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।


রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।


এ সময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠেয় এক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত।


সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে সহযোগিতার অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।


এ ছাড়া কাতারে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।


জবাবে কাতারের রাষ্ট্রদূত দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদার সঙ্গে কাজ করার বিষয়টি তুলে ধরেন।


বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকট মোকাবিলায় বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কাতারের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন তিনি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News