Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চট্রগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্রগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।  


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এই অভিযান পরিচালনা করে। 


পরে উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


সোমবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী নামের ওই যাত্রীকে আটক করা হয়। 


তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। দুবাই থেকে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার পায়জামার বেল্টের অংশ ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।


উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম। 


আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সূত্র-বাসস

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News