Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেশের প্রাচীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের প্রাচীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দেশের অন্যতম প্রাচীন জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।


রোববার (৫ জুলাই) বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন জাদুঘর। জাদুঘরটির সংরক্ষণ ও সংস্কারকাজ ২০১১ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের এম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন- এর সহায়তায় সম্পন্ন হয়। 


বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১০ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।


মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে জাদুঘরের গ্যালারি এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এই পরিদর্শন।


তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।


এরপর রাবি উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার দেন। এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের কর্মকর্তারা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News