যুক্তরাজ্যের ভিসা প্রতারণার অভিযোগ জানাতে বিশেষ ইমেইল চালু
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, June 28, 2026
বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবি ও প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।
রোববার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভিসা-সংক্রান্ত প্রতারণার তথ্য গোপনীয়ভাবে জানাতে একটি বিশেষ ইমেইল ঠিকানা প্রকাশ করেছে মিশনটি।
হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণার সন্দেহ হলে তা BangladeshVisaFraud@fcdo.gov.uk ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিশ্চিত যুক্তরাজ্যের ভিসা’ কিংবা ‘নিশ্চিত চাকরি’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেককে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক তৎপরতা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশন অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত সঠিক তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আবেদনকারীদের শুধুমাত্র যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট www.gov.uk অনুসরণের পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।