Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল বাংলাদেশ, বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল বাংলাদেশ, বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা

সংগৃহীত

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে।


মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে।


সরকার জানিয়েছে, ডিএফসি’র এই অর্থায়ন সুবিধা বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করবে, বেসরকারি মূলধন প্রবাহ বাড়াবে এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তা সহায়ক ভূমিকা পালন করবে।


সরকারের মতে, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করা, ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করার লক্ষ্যে চলমান সংস্কারগুলোরই স্বীকৃতি এটি।


বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়, বাংলাদেশ ডিএফসি অর্থায়নের এই সুযোগকে বাস্তবসম্মত বিনিয়োগ, আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং উভয় দেশের জনগণের যৌথ সমৃদ্ধিতে রূপান্তর করতে চায়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News