Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, ১৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, April 28, 2026
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, ১৪ জন নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে সোমবার একটি সেসনা বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সকল ১৩ জন যাত্রী ও পাইলটসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ইয়েই শহর থেকে জুবার উদ্দেশে আসছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।


নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক বলে জানা গেছে।

বিমান বিধ্বস্তের স্থানটি জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত। ঘটনার পরপরই কর্তৃপক্ষ একটি তদন্ত দল সেখানে প্রেরণ করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাস্থলের চারপাশের পরিবেশ পাহাড়ি এবং কুয়াশাচ্ছন্ন। 


সূত্র: এপি 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News