নগদে পূজার কেনাকাটা, জিততে পারেন শ্রীলঙ্কা ভ্রমণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'। এতে কেনাকাটায় ক্যাশব্যাকের পাশাপাশি শ্রীলঙ্কা ও কক্সবাজারের রিটার্ন এয়ার টিকিট এবং ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৭ অক্টোবর প্রকাশিত নগদের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেট থেকে 'নগদ বাংলা কিউআর'-এর মাধ্যমে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে প্রতি সপ্তাহে ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ মিলবে। আর দিনে মোট পাঁচ হাজার টাকা বা তার বেশি লেনদেন করলে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকিট থাকছে।
এ ছাড়া এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা সাপ্তাহিক মেগা বিজয়ীর তালিকায় অন্তর্ভুক্ত হবেন। সেখানে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।
নগদ জানিয়েছে, স্বচ্ছ ও দৈবচয়নের মাধ্যমে মেগা বিজয়ী বেছে নেওয়া হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন। পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপারস্টোরে মোট কেনাকাটার ভিত্তিতে মেগা রিওয়ার্ডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ক্যাম্পেইনে তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগও আছে। নির্দিষ্ট পোশাক ও জুতার মার্চেন্ট আউটলেটে নগদ বাংলা কিউআর ব্যবহার করে কমপক্ষে দুই হাজার টাকার কেনাকাটায় ১০০ টাকা ক্যাশব্যাক মিলবে।
দুটি লেনদেনে একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। সুপারস্টোর, রেস্তোরাঁ কিংবা দারাজ, অথবা ডটকম ও কার্টআপের মতো অনলাইন প্ল্যাটফর্মে নগদের মাধ্যমে কেনাকাটা করলেও ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
সফল লেনদেনের পর ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে বলে জানিয়েছে নগদ।
নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, "দুর্গাপূজা মানেই সনাতন ধর্মাবলম্বীদের জন্য সীমাহীন আনন্দ, মেলবন্ধন ও উৎসব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা উৎসবের আনন্দে থাকা মানুষের আনন্দকে দ্বিগুণ করতে চাই।" তিনি আরও বলেন, প্রতিটি লেনদেন সহজ, লাভজনক ও ক্যাশলেস করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতেও তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।