Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নভোএয়ারের টিকিটে নগদ গ্রাহকদের ১০ শতাংশ ছাড়

নভোএয়ারের টিকিটে নগদ গ্রাহকদের ১০ শতাংশ ছাড়

-নভোএয়ার


নভোএয়ারের টিকিটের মূল ভাড়ায় নগদ গ্রাহকদের ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ও ডিজিটাল আর্থিক সেবা 'নগদ' একটি সমঝোতা চুক্তি সই করেছে। দুই প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগদের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়। অনুষ্ঠানে নগদের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া ও হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু। নভোএয়ারের পক্ষে ছিলেন ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ ও সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবির। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞপ্তি অনুযায়ী, নভোএয়ারের সব গন্তব্যের টিকিটে এ ছাড় মিলবে। দেশজুড়ে এয়ারলাইন্সটির যেকোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কিনলে গ্রাহকেরা এ সুবিধা পাবেন। অফারটি চলবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে কোনো ব্ল্যাকআউট পিরিয়ড নেই, অর্থাৎ নির্ধারিত মেয়াদের মধ্যে যেকোনো সময় ছাড় নেওয়া যাবে। একজন নগদ অ্যাকাউন্টধারী নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও একাধিক টিকিট কিনতে পারবেন।


নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, "গ্রাহকদের জীবন সহজ ও সাশ্রয়ী করাই নগদের মূল লক্ষ্য। বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করতে আমরা নভোএয়ারের সঙ্গে এই উদ্যোগ নিয়েছি। এর ফলে আমাদের গ্রাহকেরা কোনো ঝুটঝামেলা ছাড়াই বছরের যেকোনো সময় সাশ্রয়ী খরচে ভ্রমণ করতে পারবেন।"


নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ বলেন, "নভোএয়ার সব সময় যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের টিকিট ক্রয়ে বাড়তি সুবিধা দিতে পেরে আনন্দিত। এই সুযোগ গ্রাহকদের আকাশপথে ভ্রমণকে আরও উৎসাহিত করবে।"


নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চালাচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News