এয়ারপোর্টে মালপত্র সামলাতে আরও বডি ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান
সিনিয়র প্রতিবেদক
| Published: Sunday, December 21, 2025
ছবি : সংগৃহীত
স্বচ্ছতা বাড়াতে এবং যাত্রীদের মালামাল সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা এয়ারপোর্ট) আগত সব আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের মালপত্র সামলাতে কর্মীদের শরীরে বাধ্যতামূলক ক্যামেরার লাগানোর ব্যবস্থা বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান)।আন্তর্জাতিক বিমান নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
রবিবার বিমানের জনসংযোগ দফতরের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম প্রেস রিলিজের মাধ্যমের এ তথ্য নিশ্চিত করেন।
এই প্রটোকলে নিরাপত্তা তল্লাশির সময় নিষিদ্ধ সামগ্রী অপসারণের প্রয়োজনে পূর্বানুমতি ছাড়াই ব্যাগেজ খোলা বা কাটা যেতে পারে। এ ধরনের তল্লাশির সময় ব্যাগেজ ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় যাত্রীরা বিমান অথবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-কে দায়ী করেন। পাশাপাশি কিছু ঘটনায় অসাধু চক্রের জড়িত থাকার অভিযোগও রয়েছে।
এখন
থেকে আগত আন্তর্জাতিক ফ্লাইটের মালপত্র নামানো-উঠানোর কার্যক্রম কর্মীদের পরা বডি-ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবে বিমান।
বিমান জানায়, গত বছরের জুন থেকে বিমান নিজস্ব ফ্লাইটে এ প্রযুক্তি ব্যবহার করে আসছে। ইতিবাচক ফল পাওয়ায় বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের
ক্ষেত্রেও এ ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।
রোববার বিমানের গ্রাহকসেবা পরিচালক ও যুগ্ম সচিব বদরুল হাসান লিটন আনুষ্ঠানিকভাবে এ সম্প্রসারিত সেবার উদ্বোধন করেন।
তিনি বলেন, এ উদ্যোগ ব্যাগেজ হ্যান্ডলিংয়ের
প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে, যাত্রীদের আস্থা বাড়াবে এবং
কর্মীদের পেশাদারিত্ব আরও উন্নত করবে।
বিমান আরও জানায়, ভবিষ্যতেও যাত্রীসেবা ও নিরাপত্তার মান উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির
ব্যবহার অব্যাহত রাখা হবে।