Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: বিচারের দাবি জানাল ঢাকা

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: বিচারের দাবি জানাল ঢাকা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


তিনি বলেন, "এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তরুণীর মরদেহ এখনও পাওয়া যায়নি।"


ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে একই বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।


প্রতিমন্ত্রী জানান, এই ঘটনায় ওয়াশিংটনে বাংলাদেশ মিশন, মার্কিন পররাষ্ট্র দপ্তর, এফবিআই এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঢাকা নিবিড় যোগাযোগ বজায় রাখছে।


শামা ওবায়েদ জানান, তিনি নিহত উভয় শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।


লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।


তিনি আরও বলেন, "প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে সহায়তা প্রদান করছে এবং অপর ঘটনার ক্ষেত্রেও আমরা সহযোগিতা অব্যাহত রাখব।"


প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, মার্কিন কর্তৃপক্ষ এই নৃশংস হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।


অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এমভি বাংলার জয়যাত্রাসহ বাংলাদেশের জাহাজগুলো যেন হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করতে পারে, সে বিষয়ে ঢাকা প্রত্যাশা রাখে।


সম্প্রতি আফ্রিকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে ভবিষ্যতে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা যাচাই করবে বাংলাদেশ এবং এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News