Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হজ ২০২৭: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, July 16, 2026
হজ ২০২৭: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু

বাংলাদেশের হজ কোটায় ২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কিংবা বেসরকারি--উভয় ব্যবস্থাপনার মাধ্যমেই প্রবাসীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd)-এর মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।


প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীর বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে আবেদনকারীকে এনআরবি হিসেবে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বৈধ বসবাসের নথিও আপলোড করতে হবে।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই হজ প্যাকেজ ও হজ গাইডলাইন-২০২৭ প্রকাশ করা হবে। এরপর ঘোষিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরাই হজ পালনের সুযোগ পাবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News