Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়ায় ফ্লাইং ডক্টর সার্ভিসের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 09, 2026
মালয়েশিয়ায়  ফ্লাইং ডক্টর সার্ভিসের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে ফ্লাইং ডক্টর সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। মঙ্গলবার লং লেলাং এসটিওএলপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএম) এই তথ্য নিশ্চিত করেছে।


বিও-১০৫ মডেলের হেলিকপ্টারটির নিবন্ধন নম্বর ছিল ৯এম-এলএলএফ। এটি মিরি বিমানবন্দর থেকে লং লেলাংয়ের উদ্দেশে যাত্রা করেছিল এবং বেলা প্রায় সাড়ে তিনটার দিকে রানওয়ের প্রান্তে বিধ্বস্ত হয়।


নিহতদের মধ্যে ছিলেন পাইলট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তা - একজন মেডিকেল অফিসার, একজন সহকারী মেডিকেল অফিসার এবং দুইজন নার্স। পরিবারের সদস্যরা নিহতদের একজনকে ৩২ বছর বয়সী মেডিকেল অফিসার ডা. আইনুল বারোয়াহ কামারুদ্দিন বলে শনাক্ত করেছেন। তিনি কেলান্তানের কোটাবারুর বাসিন্দা ছিলেন এবং গত বছর থেকে মিরি হাসপাতালে কর্মরত ছিলেন। বাকি নিহতদের পরিচয় এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি।


মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের অধীন এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


সারাওয়াক প্রিমিয়ার দপ্তরের উপমন্ত্রী দাতুক গেরাওয়াত গালা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, লং লেলাংয়ের মতো প্রত্যন্ত এলাকা স্বাস্থ্যসেবার জন্য এই আকাশপথ সেবার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি দিদ্জুলকেফলি আহমাদ জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে মন্ত্রণালয় যোগাযোগ রক্ষা করছে।


উল্লেখ্য, ১৯৯১ সালে জার্মানিতে নির্মিত এই হেলিকপ্টারটির বয়স প্রায় ৩৫ বছর। দুর্ঘটনার পর একজন সিনেটর তদন্তের ফলাফল না আসা পর্যন্ত সব বিও-১০৫ হেলিকপ্টার সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।


সূত্র: সিএএএম/নিউ স্ট্রেইটস টাইমস/টিভি সারাওয়াক

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News