শাহজালাল বিমানবন্দর এলাকায় ৮৬১ গ্রাম স্বর্ণসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, September 12, 2026
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তিরা হলেন- মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
শুক্রবার এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বর-সংলগ্ন উত্তর পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.