Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জেট ফুয়েলের দাম বাড়ল

জেট ফুয়েলের দাম বাড়ল

দেশীয় এয়ারলাইন্সের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) জ্বালানির দাম লিটারপ্রতি ১৫৯ টাকা ৫২ পয়সা এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য ১.০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


রোববার (৯ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়। নতুন দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।


বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জেট এ-১-এর আন্তর্জাতিক প্ল্যাটস রেট, বিপিসির লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।


জেট এ-১-এর মাসিক মূল্য পর্যালোচনা ও সমন্বয়ের জন্য গঠিত বিইআরসির কমিটি আগস্ট মাসের মূল্য নির্ধারণসংক্রান্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার ও পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনা করা হয়।


এর ভিত্তিতে আগস্ট মাসের জন্য জেট এ-১-এর নতুন মূল্য নির্ধারণ করেছে কমিশন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News