Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা রিজেন্সি-ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর

ঢাকা রিজেন্সি-ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে ফাইন্যান্স ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন-চার্জ) মিজানুর রহমান সিদ্দিকী স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এর মধ্যে হোটেলের কক্ষ, রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠান, স্বাস্থ্য ও ওয়েলনেস সেবাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।


অনুষ্ঠান শেষে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফটোসেশনে অংশ নেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News