Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদি আরবে সোফা কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট | Published: Monday, August 10, 2026
সৌদি আরবে সোফা কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।


নিহতরা নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে। 


মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


এক শোক বার্তায় মন্ত্রী বলেন, "জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।"


তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে চব্বিশ ঘণ্টা যোগাযোগ রক্ষা করে চলেছে।


মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব নিহত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার এবং তাদের পরিবারকে সরকারি সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার।


এদিকে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে যে নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।


বাসস জানায়, আত্রাই উপজেলার নিহতরা হলেন কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্দার ও রুবেল; বিশা এলাকার সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পাড়কাসুন্দা গ্রামের জালাল এবং উদানপাড়া গ্রামের মো. ফরিদ শেখ।


সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদম এলাকায় একটি সোফা তৈরির কারখানায় রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News