Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জৈন্তাপুর রাজবাড়ী হবে জাদুঘর, চালু হবে পর্যটন সহায়তা কেন্দ্র: আরিফুল

জৈন্তাপুর রাজবাড়ী হবে জাদুঘর, চালু হবে পর্যটন সহায়তা কেন্দ্র: আরিফুল

ছবি: সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে শীঘ্রই একটি পর্যটন সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, "জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালু করা হবে।"


সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নে তার চলমান প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন।


শনিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিদেশগামী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, দক্ষতা ছাড়া বিদেশ গেলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবেলায় শুধু বিদেশগামী কর্মীদের জন্য একটি পৃথক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।


এলাকায় শৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন।


সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News