৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় ফিরল প্রথম ফিরতি হজ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
| Published: Saturday, May 30, 2026
পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এ বছরের হাজিরা।
শনিবার সকাল সাড়ে দশটার পর সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি ৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
বিমানবন্দরে ফিরে আসা হাজিদের ফুল দিয়ে বরণ করে নেন বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাজিরা গণমাধ্যমকে জানান, কোনো ভোগান্তি ছাড়াই এ বছরের হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন তারা।
প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে জানা গেছে। অবতরণের পরপরই প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হচ্ছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.