Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কাতার। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে কাতারের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দোহা সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলে তিনি আশ্বস্ত করেন।


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন।


আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি। এ ভূমিকা পুরো অঞ্চল ও এর বাইরেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।


বৈঠকে শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।


বৈঠকে কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান।


এরপর কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News