Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বোয়েসেল-সিঙ্গাপুর আলোচনা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, August 20, 2026
শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বোয়েসেল-সিঙ্গাপুর আলোচনা

ছবি: বোয়েসেল

সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বুধবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।


বুধবার বোয়েসেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


রাশেদুল হক একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বেও আছেন।


এই বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিবৃতিতে জানানো হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ।


বৈঠকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ, শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানায় বোয়েসেল।


আলোচনায় সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বাড়ানো, কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News