Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক কার্যক্রম শুরুতে আরও কয়েক মাস লাগবে: আফরোজা খানম

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 16, 2026
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক কার্যক্রম শুরুতে আরও কয়েক মাস লাগবে: আফরোজা খানম

-কোলাজ ছবি

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যক্রম শুরু করতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হবে।


বুধবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সদস্য শাহজাহান চৌধুরীর (কক্সবাজার-৪) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


মন্ত্রী জানান, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরুর লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


তিনি জানান, আন্তর্জাতিক বিধিবিধান ও পরিচালনগত মান নিশ্চিত করার পর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) থেকে প্রয়োজনীয় সনদ অর্জন করা হয়েছে।


পূর্ণ লোডে ওয়াইড-বডি বিমানের নিরাপদ অবতরণ ও উড্ডয়ন নিশ্চিত করতে এবং সামগ্রিক পরিচালন সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে সম্প্রসারিত করে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে।


এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে মোট ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে টার্মিনালটির পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং প্রক্রিয়া চলছে এবং এটি সকল প্রয়োজনীয় অপারেশনাল সুবিধা-সম্বলিত।


আফরোজা জানান, এসব প্রক্রিয়া চূড়ান্ত করে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় পুরোপুরি প্রস্তুত করতে আরও কয়েক মাস সময় লাগবে।


সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News