Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কলকাতা হোটেল অগ্নিকাণ্ড

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে

কলকাতার একটি হোটেলে আগুনে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে।


১৯ আগস্টের ওই অগ্নিকাণ্ডে তারা নিহত হন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ আগস্ট ছয়জনের মরদেহ বাংলাদেশে আনা হয়।


কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহগুলো দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।


সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ২২ আগস্ট সকালে ঘোষাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


কুষ্টিয়ার দেবাশিস দত্ত এবং তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শরণাশিস দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ ২২ আগস্ট বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।


ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহও একই সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়।


মরদেহ সংরক্ষণ ও পরিবহন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং দেশে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।


সাতক্ষীরার সপ্তম বাংলাদেশি নিহত রিপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী ২১ আগস্ট রাতে কলকাতায় সৎকার করা হয়।


এ ক্ষেত্রেও ডেপুটি হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।


১৯ আগস্টের অগ্নিকাণ্ডের পর থেকে বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া ও মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা করে আসছে।


নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে মন্ত্রণালয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News