Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আবার গতি পেতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ২৫টিরিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকারি নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউসিএমএস।


শুক্রবার (২১ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে এজেন্সিগুলোর নাম প্রকাশ করে সংস্থাটি। তবে ঠিক কবে থেকে এই এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে বা নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় রয়েছে- 

১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড

২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট

৩. জেনারেল ট্রেডিং কোম্পানি

৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস

৫. আনেসা এয়ার ইন্টারন্যাশনাল

৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড

৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড

৮. খান জাহান আলী ওভারসিজ

৯. মেসার্স আল-সুপ্ত ওভারসিজ

১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড

১১. রিফা ইন্টারন্যাশনাল

১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল

১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল

১৪. আল-হায়াত ওভারসিজ

১৫. ভালুকা ওভারসিজ

১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড

১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল

১৮. কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি

১৯. গুডনেস সার্ভিসেস লিমিটেড

২০. জুয়েল রিংকু এন্টারপ্রাইজ

২১. মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল

২২. ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক

২৩. নেইবর অ্যাসোসিয়েটস লিমিটেড

২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল

২৫. দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।


উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি উৎস দেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে বাজারটি নতুন করে খোলার দাবিতে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হলেও পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সদ্য প্রকাশিত এই তালিকাকে সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News