Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শেরাটনে ‘হাউস অব ক্যান্টন’: চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

শেরাটনে ‘হাউস অব ক্যান্টন’: চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

ছবি: ওহিদুজ্জামান টিটু


রাজধানীর শেরাটন ঢাকায় শুরু হয়েছে ক্যান্টনিজ খাবারের উৎসব ‘হাউস অব ক্যান্টন’। প্রাইম ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এ উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। হোটেলের ১৪ তলায় ‘দ্য গার্ডেন কিচেন’ রেস্তোরাঁয় শুধু রাতের খাবারে এ আয়োজন থাকবে।


বুধবার ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা বিশেষ ফুড টেস্টিংয়ে উৎসবের নির্বাচিত খাবারের স্বাদ নেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের (ওসিএআইবি) সভাপতি ও এভারগ্রিন প্রোডাক্টস গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফেলিক্স চ্যাং ওয়াই.সি.। সংগঠনটির সহসভাপতি ও বাওলি ওভারসিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ভিভিয়ান হুয়াংও ছিলেন।



এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড এবং প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। প্রাইম ব্যাংকের অন্য প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শেরাটন ঢাকার কর্মকর্তারাও ছিলেন।


আয়োজকেরা জানান, চীন থেকে আসা মাস্টারশেফ জু ডেলিন উৎসবে রান্না করবেন। তাঁর সঙ্গে থাকবেন শেরাটন ঢাকার শেফ সাইত দুরসুন এবং স্থানীয় শেফ মাহবুবুর রশিদ আকন্দ ও দুলাক পাল। সাতটি আলাদা ফুড স্টেশনে ভিন্ন ভিন্ন স্বাদ ও রান্নার ধরন তুলে ধরা হবে।


মেনুতে আছে চাইনিজ অ্যারোমেটিক ব্রেসড ল্যাম্ব শ্যাঙ্ক, হোইসিন ক্রিস্পি ডাক, মধু মাখানো হোইসিন সসে গ্রিলড চিকেন, পান্ডান পাতায় ক্রিস্পি টাইগার প্রন, ট্রাফল বিফ ফান, ক্র্যাব মিট টোবিকো ডাম্পলিং, চাইনিজ স্টাইলে রোস্ট করা আস্ত মাছ ও শেফস স্পেশাল চিলি ক্র্যাব। এ ছাড়া থাকবে নানা ধরনের সুশি, সাশিমি ও মাকি রোল। আরেকটি লাইভ স্টেশনে মিলবে চিকেন ও চিংড়ির ডাম্পলিং।



চাইনিজ খাবারের পাশাপাশি বুফেতে আছে বিফ প্রাইম রিব, গ্রিলড স্যামন, হায়দ্রাবাদি ল্যাম্ব বিরিয়ানি, বিফ নেহারি ও মাটন রোগন জোশের মতো দেশি-বিদেশি পদ। মিষ্টির তালিকায় আছে ম্যাচা ফ্ল্যান, ক্যান্টনিজ ডাবল মিল্ক পুডিং, লিচিসহ অ্যালমন্ড জেলি, ম্যাঙ্গো সাগো, ম্যাঙ্গো স্টিকি রাইস ও ওন্ধে ওন্ধে। এর সঙ্গে থাকছে চকলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও নারকেলের বাকলাভা, তুলুম্বা, মোশাবাক, কুনাফাসহ নানা দেশীয় মিষ্টি।


বুফেতে জনপ্রতি খরচ নেট ৯ হাজার ৯৫০ টাকা। প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও মেঘনা ব্যাংকের নির্বাচিত কার্ডে ‘একটি কিনলে তিনটি’ (বাই ১ গেট ৩) অফার মিলবে। ২০টিরও বেশি ব্যাংকের নির্ধারিত কার্ডে ‘একটি কিনলে দুটি’ ও ‘একটি কিনলে একটি’ অফার পাওয়া যাবে। আসন সীমিত হওয়ায় আগে থেকে বুকিং করতে অনুরোধ করা হয়েছে। টেবিল বুক করতে ফোন করা যাবে +৮৮০ ৯৬৩৮-৮৬৮৬৮৬ অথবা +৮৮০ ১৩১৩৭০৯০৯৯ নম্বরে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News