Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়া শ্রম সিন্ডিকেটের মাস্টারমাইন্ডের বিচারের দাবি বায়রার

মালয়েশিয়া শ্রম সিন্ডিকেটের মাস্টারমাইন্ডের বিচারের দাবি বায়রার

ফাইল ছবি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) অ্যান্টি-সিন্ডিকেট ইউনাইটেড ফ্রন্ট মালয়েশিয়ার শ্রম বাজার দখল ও ধ্বংসের জন্য প্রাক্তন ফেনী-৩ এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সহযোগীদের বিচার দাবি করেছে।


রবিবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।


বক্তাদের অভিযোগ, ১/১১ এর সময়ে মাসুদ উদ্দিন সিন্ডিকেটের মূল খেলোয়াড় ছিলেন। তিনি শেখ হাসিনার সরকারের সময় বৈধ শ্রম বাজার ধ্বংস করে হাজার কোটি টাকা লুটের নেতৃত্ব দিয়েছিলেন। বিদেশে টাকা পাচার করে অসংখ্য যুবক ও তাদের পরিবারকে ক্ষতির মুখে ফেলেন।


বায়রার প্রাক্তন যুগ্ম সম্পাদক এমএ সালাম বলেন, যদিও সিন্ডিকেটের মাস্টারমাইন্ড লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তবে তার সহযোগী নিজাম হাজরী, বেনজির আহমেদ, লোটাস কামাল ও স্বপন এখনও বাহিরে।


মানববন্ধনে এই সিন্ডিকেটের প্রধানদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করার দাবি জানানো হয়।


মাসুদ উদ্দিনের নেতৃত্বে মালয়েশিয়ার শ্রম নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। চাকরি চাইতে আসা লোকদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা নিতো তার সিন্ডিকেট। সঠিকভাবে পরিচালিত শ্রম বাজার ধ্বংস করা হয়। বৈধ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নষ্ট করে দিয়ে নিজেরা অবৈধ উপায়ে লাভবান হতেন।


বায়রার অ্যান্টি-সিন্ডিকেট ফ্রন্ট শ্রম বাজারকে মুক্ত করতে অভিযুক্তদের যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বিচার করার আহ্বান জানান। কারণ মাসুদ উদ্দিন সিন্ডিকেটের কর্মকাণ্ড আন্তর্জাতিক শ্রম বাজার বাংলাদেশের সুনাম নষ্ট করেছে।


মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সিন্ডিকেটের শোষণে হাজার হাজার যুবক ও পরিবার আর্থিক ক্ষতির মুখোমুখি হন। প্রতারণামূলক নিয়োগ প্রক্রিয়ার কারণে অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি থেকে বঞ্চিত হন বা বিদেশে ফেঁসে যান।


বুঝা গেছে, পূর্বের সরকারের সময় যে শ্রম পাচারের নেটওয়ার্কগুলো কাজ করতো সেগুলো বন্ধ বা ধ্বংস করতে সরকারকে অনেক চাপ সামলাতে হবে।


প্রতারণা বা শোষণের দিন শেষ করে মালয়েশিয়ায় যাওয়া শ্রমিকদের নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরাপদ এবং আইনসঙ্গত করার দাবি জানিয়েই মানববন্ধন শেষ করে বায়রা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News