মার্কিন ভিসা আবেদনে সোশ্যাল মিডিয়ার তথ্য দেওয়া বাধ্যতামূলক: দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, July 13, 2026
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
রোববার (১৩ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন।, পোস্টে জানানো হয়।
দূতাবাস সতর্ক করে আরও বলেছে, “সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।”
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.