Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সাড়ে সাত বছর পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সাড়ে সাত বছর পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা এয়ারলাইন্স


দীর্ঘ সাড়ে সাত বছর পর আবারও ঢাকা-কাঠমান্ডু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী সেপ্টেম্বর থেকে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।


ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করবে এয়ারলাইন্সটি।


এর আগে ২০১৮ সালের মার্চে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে এয়ারলাইন্সটি। এরপর দীর্ঘ সময় ধরে এ রুটে তাদের কোনো নির্ধারিত ফ্লাইট ছিল না।


প্রায় সাড়ে সাত বছর পর আবারও এই রুটে ফিরতে যাচ্ছে ইউএস-বাংলা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News