নিজ দেশ থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নিতে বলল মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 19, 2026
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, অন্য কোনো দেশ থেকে ভিসার জন্য আবেদন করলে তা অনুমোদন পাওয়া তুলনামূলকভাবে কঠিন হতে পারে। পাশাপাশি এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ভিসা ফি ফেরতযোগ্য নয়।
আবেদনকারীদের আরও তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইট travel.state.gov দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বাংলাদেশি আবেদনকারীদের অপ্রয়োজনীয় প্রক্রিয়াগত জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিয়মিতভাবে এ ধরনের নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে থাকে।
উল্লেখ্য, নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে নন-ইমিগ্র্যান্ট (অভিবাসী নয়) ভিসার জন্য আবেদন করার এই নীতিমালা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দীর্ঘদিনের বৈশ্বিক নির্দেশনার অংশ।