Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তুরস্কের পর্যটক ও বিনিয়োগ টানতে চায় বিটিবি

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 09, 2026
তুরস্কের পর্যটক ও বিনিয়োগ টানতে চায় বিটিবি


বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আনা এবং এ খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের কোনিয়া অঞ্চলে (দেশটির মধ্যাঞ্চলে) বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলকুর।


রোববার বিটিবির কার্যালয়ে এ বৈঠক হয় বলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটনে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে।


আলোচনায় বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, পাহাড়, বনাঞ্চল এবং ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ দেশের নানা পর্যটন সম্পদের কথা বলেন তাঁরা।


ডেনিজ বুলকুর বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, তুরস্কের পর্যটকেরা বাংলাদেশে বেড়াতে আসতে আগ্রহী হবেন। তাঁর মতে, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও গন্তব্যগুলো তুরস্কের মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ আছে।


বৈঠকে পর্যটন খাতে তুরস্কের বিনিয়োগ নিয়েও কথা হয়। পর্যটন অবকাঠামো, হোটেল-রিসোর্টসহ সংশ্লিষ্ট খাতে তুর্কি বিনিয়োগকারীদের অংশ নেওয়ার সুযোগ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।


বিটিবির সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে এ বৈঠক হয়েছে। তিনি জানান, মন্ত্রী ও সচিবের পরামর্শ এবং নির্দেশনায় দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে তুলে ধরা, বিদেশি পর্যটক আনা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে বিটিবি।


ফারুকী বলেন, পর্যটন খাতের উন্নয়নে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার হলে একদিকে বিদেশি পর্যটক আসার সুযোগ বাড়বে, অন্যদিকে এ খাতে নতুন বিনিয়োগের পথও খুলবে।


বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উঠে আসে। সেই ধারাবাহিকতায় পর্যটনেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই পক্ষ। তুরস্কের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা এবং তুর্কি বিনিয়োগ আনতে ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তাঁরা।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News